northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
১০ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার, ম্যানেজারকে জরিমানাচলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, ১ জুলাই থেকে কার্যকরদেবীগঞ্জে যুব সমাজের মাদকবিরোধী অভিযান, মাদকসেবী ও ব্যবসায়ী আটক, ৪৮ দিনের কারাদণ্ডকিশোরগঞ্জে স্কুলছাত্রীর বিষপানে মৃত্যুমাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‎ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনপরিদর্শন কক্ষ উদ্বোধনে নির্বাচিত এমপির নাম, মহিলা এমপির নাম না থাকায় তীব্র ক্ষোভদেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাবতিস্তা সেচ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু, উপকৃত হবে ৪২ হাজার হেক্টর জমিসৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন কোচ নির্মাণ, কর্মসংস্থান বাড়ছে
কিশোরগঞ্জ

১০ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার, ম্যানেজারকে জরিমানা

১০ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার, ম্যানেজারকে জরিমানা

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি কীটনাশক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা মেয়াদোত্তীর্ণ কীটনাশক গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় গোডাউনের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের যদুমনি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তি আপন রায় (৩০)। তিনি পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বিনয় চন্দ্রের ছেলে এবং সংশ্লিষ্ট গোডাউনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কীটনাশক ব্যবসায়ী লুৎফর রহমান লুতুর যদুমনি গ্রামে অবস্থিত গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোডাউনে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
পরে উদ্ধার করা মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনস্বাস্থ্য ও পরিবেশের নিরাপত্তার কথা বিবেচনায় গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গোডাউনের ম্যানেজার আপন রায়কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দেব শর্মাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয় এবং গোডাউনের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।