প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৫, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে নকল আকিজ পাইপ কারখানা সনাক্ত, দুইজন গ্রেফতার

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি অনুমোদনহীন uPVC পাইপ তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ নকল আকিজ পাইপ ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

২১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ বিকেল ৬টায় আকিজ পাইপের নীলফামারী জোনের এরিয়া সেলস ম্যানেজার মোঃ হাবিবুর রহমান অভিযোগ করেন, জেলার নতুন পুলিশ লাইন্স এলাকার পশ্চিম পাড়ায় ‘রাশেদ ডিজাইন সেন্টার’-এর ভিতরে একটি অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে আকিজ কোম্পানির লোগো, সিল ও ব্র্যান্ড নাম ব্যবহার করে নকল পাইপ তৈরি ও বাজারজাত করা হচ্ছে। প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন, বিএসটিআই, ফায়ার সেফটি ও কারখানা লাইসেন্স ছাড়া গোপনে কার্যক্রম চালিয়ে আসছিল।

অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পরিদর্শক (নিঃ) মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম রাত ১১টার দিকে উক্ত কারখানায় অভিযান চালায়। স্থানীয় জনগণের উপস্থিতিতে কারখানার ভিতর থেকে বিপুল সংখ্যক নকল পাইপ, স্কিন প্রিন্টিং ফ্রেম, সিল তৈরির কালি এবং পাইপ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে প্রথমে মোঃ রাশিদুল ইসলাম (৩৮), পিতা- মোঃ আজিজার রহমান, সাং- নতুন পুলিশ লাইন্স (পশ্চিম পাড়া), থানা ও জেলা- নীলফামারী কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে দ্বিতীয় অভিযানে মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, স্টেশন রোড, ডালপট্টি, নীলফামারীর গোডাউনে অভিযান চালিয়ে পাইপ বিক্রয়ের জন্য সংরক্ষিত অবস্থায় থাকা নকল আকিজ পাইপ জব্দ করা হয় এবং মালিক মোঃ আব্দুর রশিদ (৩৬), পিতা- মোঃ নুর ইসলাম, সাং- ইটাখোলা পশ্চিম পাড়া, থানা ও জেলা- নীলফামারী কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নীলফামারী থানায় ২২ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে মামলা নং-২৩, ধারা- ৪২০/৪৮২/৪৮৩/৪৮৯ পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, অবৈধভাবে ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ একটি গুরুতর অপরাধ। এই ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০