প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৪ জুলাই ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রামে ফিরে এল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাত্রা শুরু করলেও যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসতে বাধ্য হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৩৭ মিনিটে ফ্লাইট বিজি-১৪৮ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। এতে ২৮৭ জন যাত্রী ছিলেন। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে ফ্লাইটটি ঢাকায় না গিয়ে নিরাপত্তার স্বার্থে আবারও চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে। সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফ্লাইটটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর-৮ এ রাখা হয়েছে। যাত্রীদের সবাই নিরাপদে আছেন এবং তাদের কোনও শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, একই ফ্লাইট সকাল ৭টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছেছিল।

বিমানের প্রকৌশল বিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ত্রুটি নিরসনের কাজ চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১০

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১১

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১২

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৪

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৬

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৭

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৮

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০