প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
২৯ জুলাই ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যৌথ বাহিনীর অভিযানে দেবীগঞ্জের দুই প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে যৌথ বাহিনী পরিচালিত এই অভিযানে জনস্বাস্থ্য বিবেচনায় বেকারী ও আইসক্রীম কারখানায় তদারকি চালানো হয়।

রাত ৮টার দিকে সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন ‘ভাই ভাই বেকারী’তে প্রথম অভিযান পরিচালনা করা হয়। সেখানে কারখানার ভেতরে নোংরা পরিবেশ, কর্মীদের স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের প্রমাণ মেলে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মালিক বেলাল হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালতের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান।
এরপর সোনাহার বাজার সংলগ্ন ‘আহনাফ আইসক্রীম’ কারখানায় অভিযান চালানো হয়। সেখানে আইসক্রীম তৈরির জন্য ব্যবহৃত বরফে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও সংরক্ষণ, নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার এবং বৈধ কাগজপত্র না থাকার সত্যতা পাওয়া যায়। এসব অপরাধে কারখানার মালিক হেমায়েতুল ইসলাম তপুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

তিন ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

অভিযান শেষে মেজর জুবায়ের হোসেন সিয়াম বলেন, ‘জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি জনস্বাস্থ্য ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু দেখেন, তাহলে তা সেনা ক্যাম্পকে জানাতে অনুরোধ করছি।’

বার্তা প্রেরক
মোঃ নাহিদ সিদ্দিক বাপপী
০১৯০৬-৩৩৬৬২০
দেবীগঞ্জ, পঞ্চগড়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১০

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১১

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৫

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৬

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৭

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

২০