প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১ অগাস্ট ২০২৫, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওজন কমানো থেকে গ্লোয়িং ত্বক—চিয়া সিড ভিজিয়ে খেলে মিলবে একাধিক উপকারিতা

ওজন নিয়ন্ত্রণে রাখা বা ত্বকে প্রাকৃতিক গ্লো আনতে অনেকেই চিয়া সিড ব্যবহার করেন। কেউ পানিতে ভিজিয়ে খান, কেউ আবার দুধে ভিজিয়ে সুস্বাদু পুডিং তৈরি করেন। কিন্তু প্রশ্ন উঠছে—চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে খাওয়া সবচেয়ে উপকারী?

চিয়া সিড ভিজিয়ে খাওয়ার সঠিক সময়

চিয়া সিড ভিজিয়ে রাখলে তা আয়তনে ফুলে ওঠে এবং একটি জেলির মতো টেক্সচার নেয়, ফলে খেতে অনেকটাই সহজ হয়। গলায় আটকে যাওয়ার ঝুঁকিও কমে। অনেকেই রাতে ভিজিয়ে রেখে সকালে খান, তবে বিশেষজ্ঞদের মতে অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে খেলে তা যথেষ্ট উপকারী। অর্থাৎ, রাতেই ভিজিয়ে রাখার কোনও বাধ্যবাধকতা নেই।

নিয়মিত চিয়া সিড খাওয়ার উপকারিতা

চিয়া সিডে রয়েছে প্রচুর ফাইবার, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। ফলে ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি মেটাবলিজম বাড়াতেও কার্যকরী ভূমিকা রাখে।

তবে মনে রাখা জরুরি, অতিরিক্ত চিয়া সিড খেলে হিতে বিপরীত হতে পারে। দিনে ১ থেকে ২ টেবিল চামচের বেশি না খাওয়াই ভালো। বেশি খেলে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—শুকনো অবস্থায় চিয়া সিড কখনও খাবেন না, এতে গলায় আটকে যাওয়ার আশঙ্কা থাকে।

বিশেষ সতর্কতা: এই প্রতিবেদন শুধুমাত্র সাধারণ তথ্যভিত্তিক। কোনও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নয়। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০