প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির হোসেন
৫ অগাস্ট ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহিদ নাঈম বাবুর সমাধিতে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ৯টায় কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী গ্রামে শহিদ নাঈম বাবুর সমাধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শহিদ নাঈম বাবু কিশোরগঞ্জ উপজেলায় জুলাই আন্দোলনের একমাত্র শহিদ। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ (ওসি), উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও কর্মকর্তাবৃন্দ, শহিদের পরিবারের সদস্যরা, জুলাই যোদ্ধাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জুলাইয়ের সকল শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এ বছর জুলাই-আগস্ট আন্দোলনের এক বছর পূর্তি হচ্ছে। এই উপলক্ষে কিশোরগঞ্জবাসীর মধ্যে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণার আবহ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০