প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির হোসেন
১৪ অগাস্ট ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সেতুর সংযোগ সড়ক ভেঙে কয়েকটি গ্রামের যান চলাচল বন্ধ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে একটি সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। ফলে নিতাই ইউনিয়ন পরিষদের সঙ্গে কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে বেলতলী বাজারের কাছে নদী পারাপারের ব্রিজটির সামনে হঠাৎ করে ভাঙন দেখা দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উজানের ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে তীব্র স্রোতে ব্রিজের সামনের অংশ ধসে পড়ে। এতে জরুরি যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আনিস ও মো. মনসের আলী বলেন, “হঠাৎ করে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় আমরা এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারছি না। দ্রুত মেরামত করা হলে আমাদের দুর্ভোগ লাঘব হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীম সাহা জানান, “সংযোগ সড়ক ভেঙে কয়েকটি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১০

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১১

১২

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৫

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৭

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৮

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৯

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০