প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১৬ অগাস্ট ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসুন্ধরায় পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটে বলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান। নিহতরা হলেন—ফরিদুল (৪০), রাব্বি (১৭) ও লিটন (৩৫)। তাঁদের সবার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।

ওসি রাকিবুল হাসান জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, বসুন্ধরার ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে চার শ্রমিক নেমেছিলেন। পরে তাঁরা আর বের হননি। ট্যাংকের ভেতর থেকে তিনজনের লাশ এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শ্রমিকরা ভবনের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য ট্যাংকে প্রবেশ করেছিলেন। ভবনটির একতলার কাজ শেষ হয়েছে, দোতলার কাজ শুরুর প্রস্তুতি চলছিল।

মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০