প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শীতের আগেই তেঁতুলিয়ার আকাশে ধরা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া আবারও ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীদের জন্য বিস্ময়ের জায়গায় পরিণত হয়েছে। টানা দুই দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা মিলছে বিশ্বের তৃতীয় উচ্চতম এবং হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।

গত সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আংশিক দেখা গেলেও, গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ও বিকেলে পরিষ্কার নীল আকাশে স্পষ্টভাবে ধরা দেয় বরফে ঢাকা এই বিশাল শৃঙ্গ। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘার ঝলমলে রূপের অসংখ্য ছবি।

স্থানীয়রা জানান, তেঁতুলিয়া ছাড়াও জেলার সদর, বোদা ও আটোয়ারী এলাকা থেকেও স্পষ্ট দেখা গেছে দৃষ্টিনন্দন এ দৃশ্য। কেউ মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন মুহূর্তগুলো, আবার কেউ পরিবার নিয়ে উপভোগ করেছেন প্রকৃতির এই অনন্য সৌন্দর্য। তেঁতুলিয়ার আকাশ হঠাৎ করেই একেবারে পরিষ্কার হয়ে গেলে স্পষ্ট দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। এলাকাবাসী সবাই আনন্দের সঙ্গে উপভোগ করেছে এ দৃশ্য।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত দুদিন ধরে আবহাওয়া পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হচ্ছে। তবে আগামী সপ্তাহে বৃষ্টি ও মেঘের সম্ভাবনা থাকায় কিছুদিন হয়তো এ সৌন্দর্য আড়ালেই থাকবে।

উল্লেখ্য, প্রতিবছর সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, বিশেষ করে অক্টোবর-নভেম্বর মাসে আবহাওয়া অনুকূলে থাকলে তেঁতুলিয়া থেকে রাজকীয় রূপে ধরা দেয় হিমালয়ের বরফঢাকা শৃঙ্গ—কাঞ্চনজঙ্ঘা।

প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে এটি নিঃসন্দেহে এক অমূল্য উপহার। ভাগ্য অনুকূলে থাকলেই তেঁতুলিয়ার আকাশে দেখা মিলবে সেই মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০