প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবাদের, নীরা
৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাস্ট্রিক ভেবে অবহেলা, হতে পারে পাকস্থলীর ক্যানসার

বাংলাদেশে গ্যাস্ট্রিক, বদহজম ও বুকজ্বালা খুব পরিচিত সমস্যা। প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ এসব রোগে ভোগেন। ভারী খাবার খেলেই গ্যাস জমা, পেটে ব্যথা বা অস্বস্তি—এসব সাধারণ বিষয় ভেবে মানুষ গুরুত্ব দেন না।

তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এ ধরনের উপসর্গ সব সময় হালকা রোগের কারণে নাও হতে পারে। অনেক সময় এগুলোই পাকস্থলীর ক্যানসারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো—এই ক্যানসারের প্রাথমিক লক্ষণ চেনা খুবই কঠিন। ফলে দেরিতে ধরা পড়লে রোগটি জটিল আকার নেয়।

মুখ ও ত্বকে প্রকাশ পেতে পারে ক্যানসারের লক্ষণ

গবেষণায় দেখা গেছে, পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত রোগীদের শরীরে প্যাপিউলোরাইথ্রোডিমা অব অফুজি নামের এক ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়। এতে ছোট ছোট ফোলা অংশ (প্যাপিউল) তৈরি হয়, যা কখনো ক্ষতে রূপ নেয় বা চামড়া উঠে যায়। আক্রান্ত স্থানে চুলকানিও হতে পারে।

চাইনিজ জার্নাল অব ক্যানসার রিসার্চের তথ্যমতে, এ ধরনের সমস্যা মুখের ত্বকে সবচেয়ে বেশি দেখা যায়। অর্থাৎ শুধু পেটেই নয়, ক্যানসারের প্রভাব মুখ ও ত্বকেও ফুটে উঠতে পারে।

আরও কিছু সাধারণ উপসর্গ

হঠাৎ ক্ষুধা কমে যাওয়া

বুকজ্বালা ও বদহজম

বমি বমি ভাব বা পেটের অস্বস্তি

শ্লেষ্মা ও লসিকা গ্রন্থির জটিলতা

রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া

বিশেষজ্ঞদের পরামর্শ

চিকিৎসকদের মতে, এসব উপসর্গ দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণ নেওয়া জরুরি। কারণ সময়মতো শনাক্ত করা গেলে পাকস্থলীর ক্যানসার নিয়ন্ত্রণ ও চিকিৎসা সহজ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০