প্রধান সংবাদ
ডোমার প্রতিনিধি, মানিক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিলাহাটির গোসাইগঞ্জে ফরিদ মাস্টারের জমি দখলের চেস্টা

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির গোসাইগঞ্জে জসিয়ার রহমান ফরিদ নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জমি জোর করে দখলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এলাকার আবু তালের ভানু নামে এক ভূমি দশ্যুর বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে আপোষ মিমাংসার এক পর্যায়ে জনপ্রতিনিধিদের বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে কাউকে তোয়াক্কা না করে শিক্ষকের জমিতে বাঁশ কেটে নিয়ে জোর পূর্বক ঘড় তোলার চেস্টা করে তারা।
ঘটনাটি ঘটেছে উপজেলা ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ ৬ বটিয়া পাড়া গ্রামে। দলিল সুত্রে জানাযায়, উক্ত এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে পশ্চিম ভোগডাবুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিয়ার রহমান ফরিদ এর মা, জবেদা খাতুন ১০ হাজার ৬ শত ৫৭ নং দলিল মূলে ২০/১১/১৯৭২ সালে এলাকার জয়েন উদ্দিনের কাছে ৭ শতক জমি খরিদ করে। উত্তরঅধিকার সুত্রে সেই জমি শিক্ষক ফরিদ দীর্ঘদিন যাবত বাঁশঝাড় লাগিয়ে ভোগদখল করে আসছে। সেই জমিটি এলাকার মৃত রজব আলীর ছেলে আবু তালেব ভানু নিজের বলে দাবী করে। ঘটনার দিন সোমবার (৮ই সেপ্টেম্বর) সকাল ১০টায় শিক্ষক ফরিদ বিদ্যালয়ে থাকার সুযোগকে কাজে লাগিয়ে আবু তালেব ভানু, তার ছেলে নুরনবী, আব্দুর রহিম, জামাই সুমনসহ তাদের দলবল নিয়ে লাঠি, শোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফরিদ মাস্টারের বাঁশ কেটে জোর পূর্বক সেই জমিতে ঘড়তুলে দখলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় মাস্টারের স্ত্রী পারুল আক্তার বাঁধা দিতে গেলে তাকে মারতে আসে দুর্বৃত্তরা, তিনি প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে রক্ষা পায়। ঘটনা স্থল পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট ইউপি সদস্য সাদেকুল ইসলাম। তিনি জানান চেয়ারম্যান সাহেব ঢাকা থেকে আসলে বিষয়টি নিয়ে বসা হবে। এলাকাবাসী জানান, জমিটি ফরিদ মাস্টারের ছিলো কিন্তু তারা জোর পূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে। মৃত মায়ের খরিদকৃত জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কারনা করেন শিক্ষক জসিয়ার রহমান ফরিদের পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০