প্রধান সংবাদ
Northmail24 Team
১ অক্টোবর ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ভর্তি ফি পেল ১৭ শিক্ষার্থী

মোঃ সাগর আলী, নীলফামারী প্রতিনিধি ॥
গুডনেইবারস বাংলাদেশ, নীলফামারী সিডিপি জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। আলোচনায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং শিক্ষা নিশ্চিত করা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। তারা কন্যাশিশুর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও শিক্ষার সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

একই অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি হতে যাওয়া ১৭ জন শিক্ষার্থীর হাতে ভর্তি ফি প্রদান করা হয়। এতে আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে বলে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

গুডনেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষা, শিশু অধিকার ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০