প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
১ অক্টোবর ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত নেতৃবৃন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর, আক্তার হোসেন বাদল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন,
“বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ। হাজার বছরের ঐতিহ্যে এদেশে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলো আমাদের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে। তাই প্রত্যেক ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সেটিই আমাদের কাম্য।”

তিনি আরো বলেন,
“মানবতার কল্যাণে আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই। ভিন্ন ধর্ম, ভিন্ন মত থাকলেও দেশ ও সমাজ উন্নয়নে আমাদের লক্ষ্য এক হওয়া উচিত। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গড়তে পারলেই বাংলাদেশ সত্যিকারের উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”

নেতৃবৃন্দ পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজার আয়োজক ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০