প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা:
২২ অক্টোবর ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস রোধে মাউশির কঠোর নির্দেশনা

পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা মূল্যায়নের মতো সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা প্রশাসন। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের ফেসবুকসহ সব ধরনের সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত এক অফিস আদেশে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং সদ্য প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী অনলাইন আচরণবিধি লঙ্ঘনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এমন কোনো তথ্য, ছবি বা মতামত সামাজিক মাধ্যমে প্রকাশ করতে পারবেন না, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে, প্রশাসনিক গোপনীয়তা ভঙ্গ করে কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি মিডটার্ম পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকে ভাইরাল হওয়া এবং এর আগে এইচএসসি খাতা মূল্যায়নের ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ার ঘটনা শিক্ষা প্রশাসনের নজরে আসে। দুই ক্ষেত্রেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।

মাউশির নির্দেশনায় স্মরণ করিয়ে দেওয়া হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের ব্যক্তিগত ফেসবুক, টিকটক বা ইউটিউব আইডিতে মত প্রকাশের সময় সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রমেও স্কুল ও কলেজ প্রশাসনকে নজরদারি জোরদার করতে বলা হয়েছে, যাতে পরীক্ষার প্রশ্ন, ফলাফল বা গোপন নথি সামাজিক মাধ্যমে ছড়িয়ে না পড়ে।

অধিদপ্তর মনে করছে, দায়িত্বশীল আচরণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের উপস্থিতি বর্তমানে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘ডিজিটাল নৈতিকতা’ ও ‘সাইবার নিরাপত্তা সচেতনতা’ বিষয়ে নিয়মিত কর্মশালা আয়োজনেরও সুপারিশ করা হয়েছে।

মাউশির এক কর্মকর্তা বলেন, “বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সব তথ্যই ডিজিটালভাবে সংরক্ষিত। শিক্ষক ও শিক্ষার্থীদের অসতর্ক ব্যবহার সেই তথ্যকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে।”

তিনি আরও জানান, নতুন নির্দেশনা অনুযায়ী নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী আইনি ব্যবস্থাও গৃহীত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে স্কুল প্রাঙ্গণে লুটিয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

নীলফামারীতে জুনিয়র স্কলারশিপে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

পঞ্চগড়ে ২৪ হাজার ডলারসহ বাংলাবান্ধা সীমান্তে আটক ভারতীয় নাগরিক

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দেবীগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার ইউএনও

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু!

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড চালু, কার্ড ছাড়া মিলবে না তেল সাব্বির হোসেন,নীলফামারী

কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছে ২৬৪৬০ শিশু

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

১০

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

১১

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

১৩

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

১৪

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

১৫

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

১৬

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

১৮

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৯

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

২০