প্রধান সংবাদ
Northmail24 Team
২৮ নভেম্বর ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিমলায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত: অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগ।

আবুল হাসেম, নীলফামারী।

নীলফামারীর ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে বেঞ্চ নিয়ে কথা কাটাকাটির জেরে আল আমিন (১৬) নামে এক শিক্ষার্থীকে ছুরি দিয়ে আঘাত করেছে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির নাসিম ইসলাম নামের এক শিক্ষার্থী।

জানা যায়, ২৭ নভেম্বর দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত আল আমিন ডিমলা উপজেলার সরদারহাট গ্রামের নুর ইসলামের ছেলে। হামলাকারী নাসিম ইসলাম বাবুর হাট এলাকার বাবু বিশ্বাসের ছেলে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরপরই দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেনের সহযোগিতায় নাসিম ইসলামকে পালিয়ে যেতে সহায়তা করেন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রাব্বি হাসান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তবে রাব্বি হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নাসিম আমাদের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে যে কাজটি করেছে তা নিন্দনীয়। এর শাস্তি হওয়া উচিত। আমাকে সহযোগিতা করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যারা তাকে নিয়ে গেছে তাদের মুখ চিনতে পারব, তবে নাম জানি না।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ডিমলা উপজেলা শাখার সদস্য সচিব হালিমুর রহমান রাসেল বলেন, দিনে দুপুরে ক্যাম্পাসে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটা অবিশ্বাস্য। দ্রুত বিচার দাবি করছি। ছাত্রসমাজকে সতর্ক থাকতে হবে, যেন এমন ঘটনা আর কোথাও না ঘটে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারী নাসিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বহিষ্কৃত নেতার সম্পৃক্ততাও খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১০

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১১

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১২

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৪

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৫

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৬

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৭

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৯

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

২০