প্রধান সংবাদ
Northmail24 Team
৪ জানুয়ারী ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নদী রক্ষায় ডিমলায় কঠোর অভিযান, অবৈধ বালু ব্যবসায়ীর ১ লক্ষ টাকা জরিমানা

আবুল হাসেম, নীলফামারী

নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন রোধে ডিমলা উপজেলায় কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৪ জানুয়ারি) ডিমলা উপজেলার নটাবাড়ী এলাকায় নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ বিনষ্ট করে বালু উত্তোলনের দায়ে একজন বালু ব্যবসায়ীকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন— গোলাম রাব্বানী, নটাবাড়ী এলাকার রোস্তম আলী ছেলে। তাকে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদী দখল ও অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। জনস্বার্থ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন ডিমলা জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০