প্রধান সংবাদ
Northmail24 Team
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা’র পরিকল্পনা বিভাগের গবেষণা কর্মকর্তা মোঃ মনজুরুল হক দেবীগঞ্জ উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র এবং দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শন করেছেন।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি দেবীগঞ্জের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে দেবীগঞ্জ মডেল মসজিদের হলরুমে ইফার শিক্ষক, কেয়ারটেকার ও ফিল্ড সুপারভাইজারদের নিয়ে মাসিক সমন্বয় সভায় অংশ নেন। এ সময় তিনি ২০২৬ শিক্ষাবর্ষের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নতুন পাঠ্যবই শিক্ষকদের হাতে তুলে দেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
মোঃ মনজুরুল হক বলেন, ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় ইফার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ রাশেদুল হকসহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ, দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০