প্রধান সংবাদ
Northmail24 Team
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

মোঃ সাগর আলী, নীলফামারীঃ নীলফামারী সীমান্ত এলাকায় ৫৬ বিজিবি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১,৫০,০০০/- টাকা মূল্যের ০১টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। বিশ্বস্তসূত্র হতে জানা যায় নীলফামারী জেলার ডোমার থানাধীন যাজুরবাধ বিএসপি পোস্ট সংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র রয়েছে যারা গরু চোরাচালানের সাথে জড়িত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক নীলফামারী সীমান্তে ৫৬ বিজিবি এর অধীনস্থ ডাঙ্গাপাড়া বিওপির নিয়মিত টহল দল নায়েব সুবেদার মোঃ মীর শহিদ মন্ডল এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৮০/১০-এস হতে আনুমানিক ৪২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাজুরবাধ বিএসপি পোস্ট সংলগ্ন (ডাকঘর-মুক্তিরহাট, ইউনিয়ন- ১ নং বোগদাবুড়ি, থানা-ডোমার ও জেলা-নীলফামারী) নামক স্থানে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ভারত হতে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় ০১টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার মোট সিজার মূল্য- ১,৫০,০০০/- টাকা।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১০

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১১

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৫

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৬

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৭

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

২০