প্রধান সংবাদ
Northmail24 Team
১১ মার্চ ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

সাব্বির হোসেন, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য সরবরাহের কাজ না পাওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক সন্ত্রাসী হামলা এবং মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন ও কর্মবিরতী পালন করে।

বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে সন্ত্রাসী হামলা ও মব সৃষ্টির প্রতিবাদে ৩০ মিনিট ব্যাপি মানববন্ধন ও কর্মবিরতী পালন করে। এসময় বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডা: গোলাম মওলা, ইপিআই কর্মকর্তা আমিরুজ্জামান, ক্যাশিয়ার বুলবুল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, মঙ্গলবার দুপুরে পথ্য সরবরাহের কাজ না পাওয়ায় সন্ত্রাসী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মেধা কন্সট্রাকশনকে কাজ দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে গিয়ে চাপ দেয় বিএনপির নামে কিছু সন্ত্রাসী। এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা ও মব সৃষ্টি করে। তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। তারা জানান, ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে মাঠ পর্যায়সহ সকল ধরনের কর্ম স্থায়ীভাবে কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেয়া হবে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছানুর রহমান, বিএনপি নেতা তোফায়েল হোসেন লায়নসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেবের রুমে গিয়ে আঙ্গুল দেখিয়ে উত্তোজিত কথা বলছে। এসময় তারা বার বার আঙ্গুল তুলে হুমকী দেয়। তারা বার বার রুমের ভিতর প্রবেশ করে হুমকী দেয়ার সময় এক পর্যায়ে টেবিলে থাপ্পর দেয়। এর প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সন্ত্রাসী হামলা ও মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী করেছে।

উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছানুর রহমান জানান, পথ্য সরবরাহের টেন্ডারের অনিয়ম ও হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে কথা বলতে যাই আমরা। তারা কোন নিয়মনীতি না মেনে তালিকায় থাকা ৮ নং ক্রমিকের ঠিকাদারী প্রতিষ্ঠানকে পথ্য সরবরাহের কাজ দিয়েছে। এসময় উত্তোজিত হয়ে টেবিলে থাপ্পর দেয়ার কথা স্বীকার করলে হামলা ও মব সৃষ্টির কথা অস্বীকার করেন। তিনি এক পর্যায়ে বলেন, এ বিষয়ে ঠিকাদারসহ আমরা রংপুরে পরিচালক মহোদয়ের সাথেও কথা বলেছি। তিনি আরও জানান, হাসপাতালে টেষ্ট, এক্সরেসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকলেও হাসপাতালে ব্যবসা করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব জানান, মঙ্গলবার তারা আমার রুমে এসে তাদের মনোনিত ঠিকাদারকে পথ্য সরবরাহের কাজ দেয়ার চাপ দেয়। আমি অনলাইন প্রক্রিয়ায় ঠিকাদার নির্বাচন করা হয় বললে তারা উত্তোজিত হয়ে হুমকী দিতে থাকে। এক পর্যায়ে টেবিলের গ্লাসে থাপ্পর দেয় ও মব সৃষ্টির পায়তারা করে। এ বিষয়ে আমি থানায় ও উর্দ্ধতন কর্তপক্ষকে তাৎক্ষনিক অবহিত করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে স্কুল প্রাঙ্গণে লুটিয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

নীলফামারীতে জুনিয়র স্কলারশিপে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

পঞ্চগড়ে ২৪ হাজার ডলারসহ বাংলাবান্ধা সীমান্তে আটক ভারতীয় নাগরিক

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দেবীগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার ইউএনও

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু!

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড চালু, কার্ড ছাড়া মিলবে না তেল সাব্বির হোসেন,নীলফামারী

কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছে ২৬৪৬০ শিশু

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

১০

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

১১

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

১৩

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

১৪

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

১৫

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

১৬

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

১৮

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৯

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

২০