প্রধান সংবাদ
Northmail24 Team
৬ জুন ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

রকি, নিজস্ব প্রতিনিধ
প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও মানোন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রাথমিক শিক্ষা পদক-২০২৬”-এ রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এই গৌরবময় অর্জনের খবরে নীলফামারীজুড়ে আনন্দের বন্যা বইছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ জেলার সর্বস্তরের মানুষ এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এটি শুধু একজন প্রশাসকের ব্যক্তিগত অর্জন নয়; বরং জেলার শিক্ষা উন্নয়নে দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

দায়িত্ব গ্রহণের পর থেকেই মোহাম্মদ নায়িরুজ্জামান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানা যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেন। বিদ্যালয় পরিদর্শন জোরদার করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ঝরে পড়া শিক্ষার্থী রোধ, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তিনি জেলার শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শিক্ষা সংশ্লিষ্টরা জানান, তাঁর দক্ষ নেতৃত্ব ও কার্যকর তদারকির ফলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ জেলার শিক্ষা কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ করে তুলেছে।

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে নীলফামারীর শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষার অধিক সুযোগ লাভ করবে।

জেলার সচেতন মহলের অভিমত, এই সম্মান শুধু জেলা প্রশাসকের নয়, পুরো নীলফামারীবাসীর গর্ব। প্রাথমিক শিক্ষা উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা আগামী দিনেও জেলার শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০