প্রধান সংবাদ
Northmail24 Team
৩ জুলাই ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন


‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নম্বর শালডাঙ্গা ইউনিয়নের বটতলী মোড় থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত সড়কের নির্মাণকাজ শুরু হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ঠিকাদারের অবহেলা, কাজের ধীরগতি ও দীর্ঘসূত্রিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

‎বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে আয়োজিত মানববন্ধনে শালডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবিউন ইসলাম লেবু, শালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুক, স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন, সামিউল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎বক্তারা অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে সড়কটির নির্মাণকাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। এতে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে চরম সমস্যায় পড়ছেন, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে যায়।

‎তাদের অভিযোগ, প্রকল্পটির মেয়াদ একাধিকবার বাড়ানো হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর তদারকির অভাবেই বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ ঝুলে আছে। দ্রুত কাজ শেষ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

‎এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মুঠোফোনে বলেন, “আমি নিজেই ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীকে বলেছি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে চুক্তি বাতিলসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে।”

‎অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রেনকু ট্রেডার্স-এর স্বত্বাধিকারী নুর ইসলাম বলেন, “আমি কিছুদিন অসুস্থ ছিলাম। পাশাপাশি বর্ষা মৌসুমে বালুর সংকটের কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার আশা করছি।”

‎তবে স্থানীয়দের প্রশ্ন, একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও কেন এখনো শেষ হয়নি গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ? দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সড়কের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।



‎বার্তা প্রেরক
‎নাহিদ সিদ্দিক বাপপী
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-
‎মোবাঃ ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রধান শিক্ষক বহিস্কার, এলাকা ত্যাগে নিষেধাজ্ঞা

দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন

প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করলেন, এমপি মুনতাকিম

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালকে হারিয়ে ইতিহাস

বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০

কিশোরগঞ্জে বিলকিস ইসলাম এমপিকে সংবর্ধনা

দেবীগঞ্জে চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন

স্বাস্থ্য বাজেটে বড় বৃদ্ধি, তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যয়ের ওপর জোর বিশেষজ্ঞদের

বিশ্বকাপে ইতিহাসের দ্বারপ্রান্তে ক্যাসেমিরো, ব্রাজিলের জয়ে গড়লেন অনন্য রেকর্ড

জাপান ম্যাচে শুরু থেকে নেইমার? সিদ্ধান্ত জানালেন আনচেলত্তি

১০

ইউপি দোকানের জামানত ও ৪ বছরের ভাড়ার টাকা চেয়ারম্যানের পকেটে! অভিযোগে ক্ষুব্ধ সদস্যরা

১১

কিশোরগঞ্জে ৪২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু

১২

দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ

১৩

কিশোরগঞ্জে মাদকসেবি ও ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেফতার ৮

১৪

ছোট ছেলের পক্ষ নেওয়ায় ক্ষোভে মাকে হত্যা বড়ো ছেলের

১৫

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

১৬

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

১৭

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

১৮

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

১৯

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

২০