প্রধান সংবাদ
Northmail24 Team
৬ জুলাই ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার


‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের চৌধুরীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। আগুনে প্রায় ৩০ থেকে ৩৫টি বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থ, ধান, আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় মালামাল এবং কয়েকটি গবাদিপশু আগুনে ভস্মীভূত হয়েছে।

‎সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাহার ইউনিয়নের চৌধুরীপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎স্থানীয়দের ভাষ্য, একটি রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে প্রবল বাতাসের কারণে মুহূর্তেই আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

‎অগ্নিকাণ্ডে এনামুল, সাদ্দাম, কুয়েত, মাসুদ, ইসলাম, মাহমুদসহ অন্তত ১৫টি পরিবারের বসতঘর পুড়ে যায়। আগুনে ঘরে থাকা নগদ অর্থ, খাদ্যশস্য, আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া কয়েকটি গবাদিপশুও আগুনে মারা যায়।

‎ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করারও সুযোগ পাননি তারা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বহু বছরের কষ্টার্জিত সম্পদ আগুনে ভস্মীভূত হয়। হঠাৎ এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

‎এলাকাবাসীর বরাত দিয়ে সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী আগুনে প্রায় ১৫টি পরিবারের ৩০ থেকে ৩৫টি ঘর পুড়ে গেছে। ঘরে থাকা নগদ অর্থ, ধান, আসবাবপত্র ও গবাদিপশুসহ প্রায় সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

‎দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত হওয়ার পর ঢেউটিনসহ অন্যান্য সরকারি সহায়তা প্রদান করা হবে।”

‎বার্তা প্রেরক
‎নাহিদ সিদ্দিক বাপপী
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-
‎মোবাঃ ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতঋণের চেক, পুরস্কার ও গাছের চারা বিতরণ

নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চত্বরে গাছে পেরেক ঠুকে ব্যানার: পরিবেশের জন্য হুমকি, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ২২ কোটি ৫৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নদীভাঙনে বিলীন ২০০ মিটার সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ,ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুনতাকিম

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রধান শিক্ষক বহিস্কার, এলাকা ত্যাগে নিষেধাজ্ঞা

দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন

প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করলেন, এমপি মুনতাকিম

১০

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালকে হারিয়ে ইতিহাস

১১

বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০

১২

কিশোরগঞ্জে বিলকিস ইসলাম এমপিকে সংবর্ধনা

১৩

দেবীগঞ্জে চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন

১৪

স্বাস্থ্য বাজেটে বড় বৃদ্ধি, তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যয়ের ওপর জোর বিশেষজ্ঞদের

১৫

বিশ্বকাপে ইতিহাসের দ্বারপ্রান্তে ক্যাসেমিরো, ব্রাজিলের জয়ে গড়লেন অনন্য রেকর্ড

১৬

জাপান ম্যাচে শুরু থেকে নেইমার? সিদ্ধান্ত জানালেন আনচেলত্তি

১৭

ইউপি দোকানের জামানত ও ৪ বছরের ভাড়ার টাকা চেয়ারম্যানের পকেটে! অভিযোগে ক্ষুব্ধ সদস্যরা

১৮

কিশোরগঞ্জে ৪২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু

১৯

দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ

২০