প্রধান সংবাদ
Northmail24 Team
৮ জুলাই ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, রকি :
প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (FLN) নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে জেলা প্রশাসনের সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ইনোভেশন টিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়ে। তাই তৃতীয় শ্রেণির মধ্যেই প্রতিটি শিক্ষার্থীর বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল পঠন, লিখন এবং গণিতের মৌলিক দক্ষতা অর্জন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে আনন্দমুখর, অংশগ্রহণমূলক ও শিশুকেন্দ্রিক শিক্ষণ-পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তিনি মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শেখার পরিবেশ আরও কার্যকর ও আনন্দদায়ক করে তোলার আহ্বান জানান।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শতভাগ মৌলিক দক্ষতা অর্জন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি ইনোভেশন টিমের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে FLN বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় জেলার ইনোভেশন টিমের আহ্বায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (সৈয়দপুর), উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আতাউল গনি ওসমানী, ইনোভেশন টিমের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের নির্বাচিত প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন গঠনমূলক মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।

সভা শেষে প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, শিশুবান্ধব ও দক্ষতাভিত্তিক করে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।
বক্তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগে নীলফামারীতে FLN কার্যক্রম বাস্তবায়নে নতুন গতি সৃষ্টি হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতঋণের চেক, পুরস্কার ও গাছের চারা বিতরণ

নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চত্বরে গাছে পেরেক ঠুকে ব্যানার: পরিবেশের জন্য হুমকি, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ২২ কোটি ৫৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নদীভাঙনে বিলীন ২০০ মিটার সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ,ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুনতাকিম

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রধান শিক্ষক বহিস্কার, এলাকা ত্যাগে নিষেধাজ্ঞা

১১

দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন

১২

প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করলেন, এমপি মুনতাকিম

১৩

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালকে হারিয়ে ইতিহাস

১৪

বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০

১৫

কিশোরগঞ্জে বিলকিস ইসলাম এমপিকে সংবর্ধনা

১৬

দেবীগঞ্জে চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন

১৭

স্বাস্থ্য বাজেটে বড় বৃদ্ধি, তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যয়ের ওপর জোর বিশেষজ্ঞদের

১৮

বিশ্বকাপে ইতিহাসের দ্বারপ্রান্তে ক্যাসেমিরো, ব্রাজিলের জয়ে গড়লেন অনন্য রেকর্ড

১৯

জাপান ম্যাচে শুরু থেকে নেইমার? সিদ্ধান্ত জানালেন আনচেলত্তি

২০