প্রধান সংবাদ
Northmail24 Team
১৫ জুলাই ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: বাপ্পী:

‎পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা। উদ্বোধনের পর তিনি উপস্থিত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং ইনস্টিটিউট (ইউপিটিআই)-এর ইনস্ট্রাক্টর মো. রইসুল ইসলাম প্রামাণিক, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

‎এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি শিক্ষার্থীদের গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান, শিক্ষার পরিবেশ ও তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন।

‎উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য স্থানের মতো দেবীগঞ্জ উপজেলাতেও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণে স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।

‎বার্তা প্রেরক:
‎নাহিদ সিদ্দিক বাপ্পী
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
‎মোবাইল: ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১০

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১১

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১২

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৩

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৪

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৫

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

১৬

কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতঋণের চেক, পুরস্কার ও গাছের চারা বিতরণ

১৭

নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চত্বরে গাছে পেরেক ঠুকে ব্যানার: পরিবেশের জন্য হুমকি, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১৮

দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ২২ কোটি ৫৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

১৯

কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

২০