প্রধান সংবাদ
Northmail24 Team
৩০ জুলাই ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা


‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থী সফলভাবে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করায় তাদের সংবর্ধনা, সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষায় আরও অগ্রগতি এবং দেশ-জাতির কল্যাণে নিজেদের নিবেদিত রাখার জন্য বিশেষ দোয়া করা হয়।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআনের হাফেজ হওয়া একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম বড় অর্জন। এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের জন্যও গর্বের বিষয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং দ্বীনি শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন আনসারী, হাফেজ মাওলানা মো. আবু রায়হান, ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ, সহকারী পরিচালক মাওলানা সোহাগ মিলন সাব্বিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানের শেষপর্বে হিফজ সম্পন্নকারী দুই শিক্ষার্থীর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং দ্বীনের খেদমতে কবুলিয়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


‎বার্তা প্রেরক:
‎নাহিদ সিদ্দিক বাপ্পী
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
‎মোবাইল: ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১০

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১১

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১২

১৩

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৬

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৮

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৯

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

২০