প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৫, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

নীলফামারীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী।

তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি, নীলফামারীর উপদেষ্টা ও প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল আলম প্রধানের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।

সভায় তথ্য অধিকার আইনের গুরুত্ব ও প্রয়োগ পদ্ধতি নিয়ে মূল আলোচনা উপস্থাপন করেন রিইব-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান।

সভা সঞ্চালনা করেন তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুরের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখখারুল ইসলাম এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্ধণ।

সভায় আরও বক্তব্য দেন গণগবেষণা দল বাহালীপাড়ার সভাপতি আনুফা বেগম এবং কুন্দুপুকুর দলের সদস্য চন্দন রায়, যারা মাঠপর্যায়ে তথ্য অধিকার আইনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় জানানো হয়, তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে ৩০০টি তথ্য আবেদন করেছে, যার মধ্যে ২০টি আবেদনের উত্তর ইতোমধ্যে পাওয়া গেছে, বাকি আবেদনগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

সভাপতি আনোয়ারুল আলম প্রধান বলেন, “তথ্য পাওয়ার অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা তৃণমূল পর্যায়ে তথ্য অধিকার আইন বাস্তবায়নে কাজ করছি।”

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১০

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১১

১২

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৫

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৭

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৮

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৯

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০