প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ বছর পর নিউমরিং কনটেইনার টার্মিনালের দায়িত্ব নিচ্ছে নৌ বাহিনী

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের নিউমরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব থেকে সরে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক। আগামীকাল সোমবার (৭ জুলাই) থেকে টার্মিনালটির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী চিটাগং ড্রাইডকের সঙ্গে ছয় মাসের একটি চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবারই এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং সেদিনই সাইফ পাওয়ার টেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে।

চিটাগং ড্রাইডক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, যা বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে সামরিক জাহাজ মেরামতের কাজ করে। প্রতিষ্ঠানটির অবস্থান চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই।

তবে এনসিটি থেকে সরে গেলেও, সাইফ পাওয়ার টেক বন্দরের আরেকটি গুরুত্বপূর্ণ টার্মিনাল চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা করে যাবে পূর্ববর্তী চুক্তি অনুসারে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল রয়েছে:

নিউমরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)

চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি)

জেনারেল কার্গো বার্থ (জিসিবি)

পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)

নৌবাহিনীর অধীন একটি প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ায় টার্মিনাল পরিচালনায় শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০