প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১৬ জুলাই ২০২৫, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাজারে আগুন: মরিচের দাম ছুঁয়েছে ৪০০ টাকা কেজি

দেশের বিভিন্ন খুচরা বাজারে হঠাৎ করেই লাফিয়ে বেড়েছে মরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা দামে, যা সাধারণ ভোক্তাদের চরম বিপাকে ফেলেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাত্র এক সপ্তাহ আগেও যেখানে মরিচের দাম ছিল ২০০-২৫০ টাকার মধ্যে, সেখানে এখন প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যটি। ব্যবসায়ীরা বলছেন, চলমান বৃষ্টিপাত ও সরবরাহ ঘাটতির কারণে মরিচের দাম বেড়েছে।

রাজধানীর এক বিক্রেতা জানান, “কৃষকদের কাছ থেকে এখন মরিচ সংগ্রহ করতেই অনেক খরচ পড়ছে। আবার পরিবহন খরচও বেড়েছে। সব মিলিয়ে দাম বাড়ছে। আমাদেরও কিছু করার নেই।”

এদিকে ক্রেতাদের অভিযোগ, বাজারে চাহিদার তুলনায় মরিচের জোগান কম থাকায় অনেক বিক্রেতাই সুযোগ নিচ্ছেন। কিছু কিছু জায়গায় আবার কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগও উঠেছে।

ভোক্তাসাধারণের দাবি, বাজার নিয়ন্ত্রণে রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং মনিটরিং জোরদার করা হোক যাতে কেউ অতিরিক্ত মুনাফা না করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

নবনির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামের এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেবকে শুভেচ্ছা দিলেন জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা ।

নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত প্রার্থীদের বিজয়

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

১০

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১১

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

১২

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

১৩

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

১৪

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১৫

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১৬

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১৭

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৮

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৯

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

২০