প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২০ জুলাই ২০২৫, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে দুদকের অভিযানে বাড়ছে মামলা, অপরাধে জড়িত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও

গত এক বছরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমে দেখা গেছে, দেশে ঘুষ ও দুর্নীতির মাত্রা এখনো উদ্বেগজনক। কমিশনের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালের ৫ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে দুদক মোট ৭৬৮টি অভিযোগ প্রাথমিক তদন্তের জন্য গ্রহণ করেছে। এর মধ্যে ৩৯৯টি মামলার পাশাপাশি ২৩১টি অভিযোগপত্র দাখিল এবং ৯টি চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কমিশন থেকে ২২৩ জনের বিরুদ্ধে সম্পদের হিসাব দাখিলের নোটিশও জারি করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, নতুন চেয়ারম্যান ড. মোফাজ্জল হোসেন চৌধুরী মোমেন দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের জানুয়ারি মাসেই সর্বোচ্চ ৭০টি মামলা হয়েছে, যা একক মাস হিসেবে সর্বোচ্চ।

গত ১১ মাসে দায়েরকৃত মামলাগুলোতে মোট আসামির সংখ্যা ১ হাজার ২৬৪ জন। এর মধ্যে ২৪৩ জন সরকারি কর্মকর্তা, ১১৪ জন ব্যবসায়ী, ৯২ জন রাজনীতিবিদ, ৪৪৭ জন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও ৩১ জন জনপ্রতিনিধি রয়েছেন। মামলাগুলোর মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, সরকারি প্রকল্পে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, টেন্ডারে অনিয়ম, ঘুষ গ্রহণ, জমি ও ফ্ল্যাট দখল এবং বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ।

বিশেষ করে সরকারি কর্মকর্তাদের একটি অংশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশে বাড়ি কেনা এবং ব্যবসা চালানোর মতো অভিযোগ রয়েছে। একই সঙ্গে শেয়ারবাজারে কারসাজি এবং ব্যাংক ঋণের নামে হাজার কোটি টাকা আত্মসাতের মতো বড় ধরনের অপরাধের তথ্যও দুদকের হাতে এসেছে।

এদিকে, ১১ মাসে কমিশনে জমা পড়েছে মোট ১২ হাজার ৮২৭টি অভিযোগ, যার মধ্যে গত বছরের নভেম্বরেই জমা পড়েছে রেকর্ডসংখ্যক ৩ হাজার ৪০৬টি অভিযোগ। কমিশন চেয়ারম্যানের দপ্তরসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া প্রায় ৩ হাজার ৫০০টি অভিযোগ নিয়েও কাজ চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, “সরকারি সেবা পেতে ঘুষ দেওয়া এখন যেন এক প্রাত্যহিক বাস্তবতা। নাগরিকরা মনে করেন, ঘুষ না দিলে সেবা মিলবে না কিংবা বিলম্ব হবে। এটা রাষ্ট্রের বড় ব্যর্থতা।”

তিনি আরও বলেন, “সেবা পাওয়া নাগরিকের অধিকার হলেও বর্তমানে সেই সেবা পেতে ঘুষ দিতে হচ্ছে। এটা একধরনের প্রতারণা, যা রাষ্ট্র দীর্ঘদিন ধরে মেনে নিচ্ছে। মুখে ‘জিরো টলারেন্স’ বললেও বাস্তবে তার প্রমাণ নেই। ঘুষের সংস্কৃতি বন্ধে সরকারের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা।”

বিশ্লেষকদের মতে, সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে ঘুষের বিরুদ্ধে লড়াই শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১০

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১১

১২

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৫

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৭

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৮

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৯

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০