প্রধান সংবাদ
নীলফামারী প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেলের পার ভেঙে ফসলি জমিতে পানি, কৃষকদের উৎকণ্ঠা

নীলফামারী সদর উপজেলার কানিয়াল খাতা খালুয়ার পুল সংলগ্ন এলাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ ক্যানেলের প্রায় ৪০ ফুট জায়গাজুড়ে পার ভেঙে পড়েছে। এতে ক্যানেলের পানি আশপাশের বিস্তীর্ণ ফসলি জমিতে প্রবেশ করে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের মধ্যে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা।

প্রত্যক্ষদর্শী ও কৃষকরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ক্যানেলের পার অংশে ধসের সম্ভাবনা থাকলেও কোনো সংস্কার কাজ হয়নি। অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে শেষ পর্যন্ত বড় ধরণের ভাঙনের ঘটনা ঘটে। এতে ধানের চারা, শাকসবজি সহ অন্যান্য ফসল ডুবে যাওয়ার শঙ্কায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

এক কৃষক সাংবাদিকদের বলেন, “দিনরাত পরিশ্রম করে জমিতে চারা রোপণ করেছি। এখন অতিরিক্ত পানিতে সব কিছু নষ্ট হওয়ার পথে। যদি দ্রুত সংস্কার না হয়, আমাদের পুরো মৌসুমই ক্ষতির মুখে পড়বে।”

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আরেক কৃষক বলেন, “এটা কোনো আকস্মিক ঘটনা নয়। বহুদিন ধরে আমরা বলছি, কিন্তু কেউ শোনেনি। আজ বড় ক্ষতির মুখে।”

স্থানীয়দের অভিযোগ, ভাঙন সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ শুরুতে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তবে দাবি জোরালো হওয়ার পর শনিবার (২০ জুলাই) থেকে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ দিয়ে জরুরি মেরামতের কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, “ভাঙা অংশে জিও ব্যাগ ফেলে দ্রুত পানি ঠেকানোর চেষ্টা চলছে। আমরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি।”

তবে এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক জিও ব্যাগে সমস্যার সমাধান হবে না। তাঁরা স্থায়ী ও টেকসই মেরামতের দাবি জানিয়েছেন, যাতে আগামী মৌসুমে আবারও এমন বিপদের মুখে না পড়তে হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০