প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধ
২২ জুলাই ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আধুনিক জীবনের ভঙ্গিমা বদলাচ্ছে ঘাড়ের স্বাভাবিক গঠন, ব্যথায় ভোগাচ্ছে লাখো মানুষ

বর্তমান কর্মব্যস্ত জীবনে দীর্ঘ সময় ধরে সামনে ঝুঁকে কাজ করার প্রবণতা আমাদের দেহভঙ্গিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এরই প্রতিক্রিয়ায় প্রতিনিয়ত বাড়ছে ঘাড়ব্যথার মতো সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা। এই ব্যথা শুধু ঘাড়েই সীমাবদ্ধ থাকে না, বরং তা কাঁধ, বাহু এমনকি হাত পর্যন্ত ছড়িয়ে পড়ে—প্রভাব ফেলে দৈনন্দিন কাজের দক্ষতায়ও।

বিশেষজ্ঞদের মতে, যারা ঘাড় নুইয়ে কাজ করেন, যেমন- কম্পিউটার ব্যবহারকারী, শিক্ষার্থী, মোবাইল আসক্ত ব্যক্তি বা যারা ভারী জিনিস ঘাড়ে বহন করেন, তাদের মধ্যে ঘাড়ব্যথার ঝুঁকি সবচেয়ে বেশি। এ ছাড়া যারা উঁচু বালিশ ব্যবহার করেন বা ঘুমানোর সময় ভুল ভঙ্গিতে থাকেন, তারাও ঝুঁকির বাইরে নন।

ঘাড়ব্যথার কারণ কী?

ঘাড়ের পেশি ও লিগামেন্টে টান পড়া, ডিস্কে সমস্যা, হাড়ের গঠনে অস্বাভাবিকতা, বাত বা বয়সজনিত পরিবর্তন এমনকি মানসিক চাপ থেকেও ঘাড়ব্যথা হতে পারে। হঠাৎ ব্যথা শুরু হওয়া, ঘাড় ঘুরাতে কষ্ট হওয়া, একদিকে বাঁকিয়ে থাকার মতো উপসর্গগুলোও অবহেলা করার মতো নয়।

উপসর্গ চিনে নেওয়া জরুরি

ঘাড়ের ব্যথা ছড়িয়ে পড়তে পারে কাঁধ, বাহু, কনুই ও হাত পর্যন্ত। অনেক সময় আঙুল অবশ লাগতে পারে বা অনুভূতি কমে যেতে পারে। কারও কারও ক্ষেত্রে মাথা ঘোরা বা হাত-পা দুর্বল হওয়ার মতো লক্ষণও দেখা দেয়।

চিকিৎসা ও প্রতিকার

ঘাড়ব্যথা হলে স্বপ্রণোদিত হয়ে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। প্রয়োজন অনুযায়ী ক্লিনিক্যাল পরীক্ষা, এক্স-রে কিংবা এমআরআই করা হতে পারে। ব্যথা কমানোর জন্য ফিজিক্যাল থেরাপি, পেশি শিথিলকারী ওষুধ এবং কখনো কখনো ইন্টারভেনশনাল চিকিৎসা বা সার্জারির প্রয়োজন হতে পারে।

প্রতিরোধের কৌশল

সুস্থ ঘাড়ের জন্য দরকার সঠিক ভঙ্গিতে বসা, কাজ করার সময় চোখ ও স্ক্রিন সমান রাখার অভ্যাস, শক্ত বিছানা ও পাতলা বালিশ ব্যবহার, ক্যালসিয়াম ও ভিটামিন-ডি সমৃদ্ধ খাবার গ্রহণ এবং প্রতিদিন কিছু সময় রোদে থাকা। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহারে বিরতি নেওয়া ও ঘাড়ের হালকা ব্যায়াম করাও বেশ কার্যকর।

ঘাড়ব্যথা একদিনে হয় না, এটি দীর্ঘদিনের অবহেলার ফল। তাই আগে থেকে সতর্ক থাকলে এ সমস্যা সহজেই এড়ানো সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০