প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৩ জুলাই ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন।

বুধবার (২৩ জুলাই) বিকেল তিনটার পর রাজধানীর যমুনা এলাকায় উপদেষ্টার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়। এতে এবি পার্টি, বাংলাদেশ এলিডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি দলের গুরুত্বপূর্ণ নেতারা অংশ নিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট, অংশগ্রহণমূলক নির্বাচন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে ড. মুহাম্মদ ইউনূস বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ধারাবাহিক রাজনৈতিক সংলাপ একটি ইতিবাচক উদ্যোগ, যা ভবিষ্যতের জাতীয় ঐকমত্য ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনে সহায়ক হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০