প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৩ জুলাই ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একই দিনে হবে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের দুই পরীক্ষা

উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষাগুলো একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেন, “স্থগিত হওয়া দুটি পরীক্ষা একদিনে আয়োজন করা হবে। এর মধ্যে ২২ জুলাইয়ের পরীক্ষাটি সকাল ১০টায় এবং ২৪ জুলাইয়ের পরীক্ষাটি বিকেল ২টায় নেওয়া হবে।”

তবে পরীক্ষাগুলোর নতুন তারিখ এখনো নির্ধারণ হয়নি। তিনি জানান, নির্ধারিত তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন শতাধিক।

ঘটনার পরদিন (২২ জুলাই) একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হয়। শুরুতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, শোকের মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়েই হবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে মধ্যরাতে ওই দিনের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

অপরদিকে, একই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ওই দিনের সকল পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ছেলের পক্ষ নেওয়ায় ক্ষোভে মাকে হত্যা বড়ো ছেলের

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

১০

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১১

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১৩

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৪

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৫

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৬

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৭

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৮

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৯

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

২০