প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৬ জুলাই ২০২৫, ১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তাল সাগর ও নিম্নচাপের প্রভাবে উপকূল প্লাবিত, ৩ নম্বর সতর্কতা সংকেত

অমাবস্যা এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। ফলে কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রাখা হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় জেলাগুলোতে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি এলাকার মধ্যে ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিবেগে বাতাস বইছে, যার ফলে সাগর উত্তাল রয়েছে।

এরই মধ্যে কক্সবাজার শহরের সমিতিপাড়া, নাজিরার টেক, পেশকার পাড়া, ডায়াবেটিক পয়েন্ট ও কবিতা চত্বরের মতো এলাকাগুলো প্লাবিত হয়েছে। সাগরের ঢেউয়ের আঘাতে উপকূলের বেশ কিছু ঝাউগাছ উপড়ে গেছে।
বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকরা সৈকতে ভিড় করেছেন। অনেকেই হোটেল ও রেস্তোরাঁয় অবস্থান করছেন, তবে বিকেলের দিকে বৃষ্টি উপেক্ষা করেই অনেকে সমুদ্রতটে ঘুরতে বের হয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, নোয়াখালী, কক্সবাজারসহ ১৫টি উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী চর ও দ্বীপসমূহ ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌকাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০