প্রধান সংবাদ
নিজস্ব সংবাদদাতা, নীরা
২৬ জুলাই ২০২৫, ১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহিষবাহী ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের, সড়কে দীর্ঘ যানজট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মহিষবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘির পূর্বপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা গেছে—তারা হলেন, সাতকানিয়ার বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭) ও মো. মামুন (৩২) এবং তাদের মামা করাইয়ানগর আকবরপাড়ার আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “তিনজন একটি মোটরসাইকেলে করে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। তখন বিপরীত দিক থেকে আসা একটি মহিষবাহী ট্রাক তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।”

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজাদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা উদ্ধারকাজ শুরু করি। পরে পুলিশও আমাদের সঙ্গে যুক্ত হয়।”

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব হোসেন বলেন, “মরদেহ তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। যদি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১০

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১১

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১২

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৩

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৪

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৫

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৬

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৭

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৮

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৯

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০