প্রধান সংবাদ
Northmail24 Team
২৯ জুলাই ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঁজিবাজারে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে

দেশের পুঁজিবাজারে বড় অঙ্কের বিনিয়োগকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে কোটি টাকার বেশি পুঁজিবিনিয়োগ রয়েছে—এমন বিনিয়োগকারীদের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। পাশাপাশি ১০০ কোটি এবং ৫০০ কোটির বেশি পোর্টফোলিওধারী বিনিয়োগকারীর সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে—এমন বিও হিসাবের সংখ্যা ৭০টি, যেখানে এক বছর আগে এই সংখ্যা ছিল ৬৮টি। একইভাবে, ১০০ কোটির বেশি বিনিয়োগকারী বিও হিসাব ৩৪৭টি থেকে বেড়ে হয়েছে ৩২৫টি এবং ৫০ কোটির বেশি বিনিয়োগকারীর সংখ্যা ৬৯৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৩৩টি।

এছাড়াও, ১০ কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে এমন বিও হিসাব ২ হাজার ৮৯১টি, যা গত বছরের তুলনায় সামান্য কম। তবে ১ কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে এমন হিসাব বেড়ে হয়েছে ১৩ হাজার ৩১৬টি—যা পূর্ববর্তী বছরে ছিল ১২ হাজার ৯৯৩টি।

মাঝারি বিনিয়োগকারীদের মধ্যেও প্রবৃদ্ধি দেখা গেছে। বর্তমানে ৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে বিনিয়োগ রয়েছে এমন বিও হিসাব ২৪ হাজার ২২৫টি, যা এক বছর আগে ছিল ২২ হাজার ৯০৭টি। আর ১০ লাখ টাকার বেশি বিনিয়োগ রয়েছে—এমন হিসাব বেড়ে হয়েছে ১ লাখ ৪ হাজার ৮৩৩টি, যা আগের বছর ছিল ৯৮ হাজার ৩৭১টি।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যেও বাড়তির প্রবণতা দেখা গেছে। বর্তমানে ১ লাখ টাকার বেশি বিনিয়োগ রয়েছে এমন বিও হিসাব ৩ লাখ ৯০ হাজার ৩৮৫টি, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি। তবে, এক লাখ টাকার নিচে বিনিয়োগ রয়েছে এমন অতি ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা কমে ৮ লাখ ৩১ হাজার ৭৪৮টিতে দাঁড়িয়েছে, যেখানে গত বছর তা ছিল ৯ লাখ ১৬ হাজার ১৫৭টি।

বিশ্লেষকদের মতে, এই প্রবণতা বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দেয়। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর সংখ্যা বাড়লে বাজার আরও স্থিতিশীল ও গতিশীল হবে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০