প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৩১ জুলাই ২০২৫, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যৌতুকের কারণে স্ত্রী হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ এসকান্দরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি এস ইউ এম নুরুল ইসলাম।

আদালতের বেঞ্চ সহকারী আবু সাঈদের তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামি এসকান্দর বর্তমানে পলাতক রয়েছেন। জামিনে গিয়ে তিনি আত্মগোপন করেন। আদালত তাঁর বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলীর মিনু আক্তারের সঙ্গে বিয়ে হয় রাউজান উপজেলার শাহানগরের এসকান্দরের। বিয়ের পর থেকেই এসকান্দর মিনুর কাছে যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। ২০১৭ সালের ১ জানুয়ারি কথাকাটাকাটির একপর্যায়ে এসকান্দর শ্বাসরোধ করে স্ত্রী মিনুকে হত্যা করেন।

ঘটনার পর নিহত মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দেয়। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। মামলার দীর্ঘ প্রক্রিয়ায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০