প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৮ অগাস্ট ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নুসুক অ্যাপে যুগান্তকারী অফলাইন সুবিধা চালু

হজ ও ওমরাহ পালনকারীদের যাত্রা আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই বিনামূল্যে ব্যবহার করা যাবে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপ।

নতুন এই সুবিধার ফলে আল রওদাহ আল শরিফায় প্রবেশের অনুমতিপত্র ইস্যু, হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং, নুসুক ম্যাপ ব্যবহার করে পথনির্দেশনা পাওয়া, যেকোনো প্রশ্ন বা অভিযোগ জমা দেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘নুসুক এআই’ সহায়তা—সবই সম্ভব হবে অফলাইন মোডে।

নুসুক অ্যাপের প্রধান নির্বাহী আহমেদ আল মাইমান জানান, এই প্রযুক্তি যাত্রীদের জন্য ভ্রমণকে আরও নিরাপদ ও কার্যকর করবে, ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং হারিয়ে যাওয়ার ঘটনা কমাবে। সৌদি কর্তৃপক্ষের লক্ষ্য হলো এমন একটি প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করা, যাতে বিশ্বের যেকোনো দেশ থেকে আগত যাত্রীরা নির্বিঘ্নে সব সেবা পেতে পারেন।

নুসুক অ্যাপের প্রধান সেবা সমূহ:

ই-ভিসা আবেদন: সহজে অনলাইনে ভিসার জন্য আবেদন করার সুযোগ।

প্যাকেজ বুকিং: হজ ও ওমরাহ প্যাকেজ সরাসরি অ্যাপ থেকে বুকিং।

হোটেল ও ফ্লাইট বুকিং: মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা ও ফ্লাইট বুকিং।

পবিত্র স্থান প্রবেশ অনুমতি: মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রবেশের অনুমতিপত্র।

ট্র্যাকিং ও নেভিগেশন: পবিত্র শহরগুলোতে সহজে পথ খুঁজে পেতে সহায়তা।

অফলাইন সেবা: ইন্টারনেট ছাড়াই সব প্রধান ফিচার ব্যবহারের সুবিধা।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ হজ ও ওমরাহ যাত্রীদের ডিজিটাল অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনবে এবং সবার জন্য যাত্রাপথকে আরও আরামদায়ক করে তুলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১০

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১১

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১২

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৩

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৪

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৫

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৬

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৭

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৮

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৯

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০