প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি সাব্বির
১২ অগাস্ট ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

“প্রযুক্তিতে নির্ভর যুবশক্তি, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় তরুণ-যুবকরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রীতম সাহা। তিনি তরুণ সমাজকে দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলতে প্রযুক্তি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাছে পোনা অবমুক্তকরণ, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি, ৩৬৬টি গাছের চারা বিতরণ ও রোপণ, ব্লাড গ্রুপ নির্ণয়, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ এবং স্বল্পসুদে ঋণের চেক প্রদান।

অনুষ্ঠানে সহযোগিতা করে কিশোরগঞ্জেরিয়া প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় শিল্পী ও যুবকদের পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১০

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১১

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১২

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৩

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৪

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৫

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৬

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৭

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৮

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৯

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০