প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধ, নীরা
১৩ অগাস্ট ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে গুঁড়ি বৃষ্টি, কয়েক ঘণ্টা চলতে পারে

রাজধানী ঢাকায় ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, যা আরও ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (১৩ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে—

সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে।

সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ১০টার মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলায়ও একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একই সময়ে ঢাকার দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলো—মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর ও ফরিদপুরেও অপেক্ষাকৃত ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, এই সময়সীমায় বৃষ্টি মাঝে মাঝে তীব্র হতে পারে, যা যানবাহন চলাচল ও দৈনন্দিন কাজে প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ছেলের পক্ষ নেওয়ায় ক্ষোভে মাকে হত্যা বড়ো ছেলের

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

১০

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১১

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১৩

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৪

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৫

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৬

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৭

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৮

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৯

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

২০