প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৪ অগাস্ট ২০২৫, ২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগ দেবে বোয়েসেল

কুয়েতের সরকারি হাসপাতালগুলোতে চাকরির সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের নার্সদের জন্য। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে মোট ১০০ জন নার্স নিয়োগ দেওয়া হবে।

নিয়োগের ধরন ও শর্ত

বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএসসি পাস করা ২০ জন পুরুষ ও ৩০ জন নারী নার্স এবং ডিপ্লোমা পাস করা ১০ জন পুরুষ ও ৪০ জন নারী নার্স নিয়োগ পাবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৯ বছর

ভাষা ও দক্ষতা: ইংরেজি ভাষায় পারদর্শী, অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার

বেতন: মাসিক প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা (কুয়েতি দিনার অনুযায়ী)

চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে ৩ মাস শিক্ষানবিশকাল শেষে ৩ বছরের চুক্তি। পরবর্তীতে ইনক্রিমেন্টসহ নবায়নের সুযোগ থাকবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন লিংক: https://brms.boesl.gov.bd
আবেদনকারীদের ইংরেজি জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, নার্সিং রেজিস্ট্রেশন ও বৈধ পাসপোর্টের রঙিন কপি একত্রে একটি পিডিএফ ফাইলে তৈরি করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
👉 চূড়ান্তভাবে নির্বাচিতদের Basic Life Support (BLS) প্রশিক্ষণ সনদ থাকতে হবে।

ফি ও খরচ

সার্ভিস চার্জ: ৫৬ হাজার ৩৫০ টাকা (বোয়েসেলে প্রদান করতে হবে)

অন্যান্য খরচ: গামকা স্বাস্থ্য পরীক্ষা, ভিসা স্ট্যাম্পিং ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ প্রার্থীকে বহন করতে হবে।

আবেদন ফি: ১০০ টাকা

বিশেষ শর্ত

নির্বাচিত কোনো প্রার্থী ভিসার জন্য প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার পর কুয়েত না গেলে, তার জমা দেওয়া পে-অর্ডার বাজেয়াপ্ত হবে।

২০ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১০

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১১

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১২

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৩

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৪

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৫

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৬

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৭

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৮

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৯

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০