প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
২৫ অগাস্ট ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ভিসা প্রতারণা চক্রের দুই সদস্য আটক

নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা দেয়ার নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নান্নুর বাজারের সোহাগ মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র প্রবাসী বাংলাদেশীদের কানাডা ও আমেরিকার ভিসা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে আসছিলো। তাদের ফাঁদে পড়ে অনেক প্রবাসী সর্বস্বান্ত হয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই রাতেই বেলাল হোসেনের ছেলে সোহেল রানা (২৬) ও মনোরুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২০)-কে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, জাল ভিসা, ভূয়া থাই লটারি এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম চারজনকে আসামি করে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০