প্রধান সংবাদ
Northmail24 Team
৩০ অগাস্ট ২০২৫, ৩:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অনলাইন জুয়ার দায়ে দুই যুবকের কারাদণ্ড

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অনলাইন ক্যাসিনো জুয়ার দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—সিট রাজীব বাংলাবাজার এলাকার সাইয়্যাদার রহমানের ছেলে মো. আতিক ইসলাম (২২) এবং একই গ্রামের রুস্তম আলীর ছেলে মো. মিন্টু মিয়া (২৮)।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা পুলিশ সিট রাজীব বাংলাবাজারে অভিযান চালায়। এসময় আতিক ডিজিটাল স্টুডিওর ভিতরে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রীতম সাহা মো. আতিক ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মিন্টু মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৫ ও প্রকাশ্য জুয়া নিষিদ্ধকরণ আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন,

> “অনলাইন জুয়া একটি মারাত্মক সামাজিক অপরাধ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০