প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে উড়িয়ে জয়ে ব্রাজিল

মারাকানা স্টেডিয়ামে নিজেদের দাপুটে ফুটবল উপহার দিল ব্রাজিল। একের পর এক আক্রমণে চিলিকে কোণঠাসা করে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

বল দখল, আক্রমণ কিংবা সুযোগ তৈরির ক্ষেত্রে পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখে ব্রাজিল নিয়েছে ২২টি শট, যার মধ্যে ৮টি ছিল অন টার্গেটে। বিপরীতে চিলি ৩টি শট নিলেও কোনোটি লক্ষ্যভেদ করতে পারেনি।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায় ব্রাজিলের। তবে ৩৮ মিনিটে এস্তেভাওয়ের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে চিলির মারিপানকে রেফারি প্রথমে লাল কার্ড দেখালেও ভিএআরের পর সিদ্ধান্ত বদলে হলুদ কার্ড দেন। বিরতির আগে কাসেমিরোও দেখতে পান হলুদ কার্ড।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে ব্রাজিল। ৭২ মিনিটে লুকাস পাকেতার গোল ব্যবধান দ্বিগুণ করে। লুইজ হেনরিকের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে পাওয়া সেই গোল কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ সেলেসাওদের হাতে তুলে দেয়। চার মিনিট পরই (৭৬ মিনিটে) ব্রুনো গুইমারেস গোল করলে জয়টা হয়ে যায় নিশ্চিত।

শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। বল দখল ও আক্রমণের পাশাপাশি ফলাফলেও যে তারা ছিল নিরঙ্কুশ—তার প্রমাণ রাখল ম্যাচের পরিসংখ্যানই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০