প্রধান সংবাদ
নীলফামারী প্রতিনিধি, আবুল হাশেম
১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা অফিসে হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি।

নীলফামারীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে হামলার ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জেলার সকল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার ছয় উপজেলার শিক্ষা কর্মকর্তারা সদর উপজেলা চত্বরে কর্মবিরতি পালন করেন।

জানা গেছে, বিদ্যালয়ের স্বীকৃতির কাজে জেলা অফিসে গেলে বহিরাগতদের হামলার শিকার হন অন্য উপজেলা থেকে আগত কর্মকর্তারা। অভিযোগ উঠেছে, অফিস সহায়ক সুমি আক্তার কল্পনার নেতৃত্বে কয়েকজন বহিরাগত এ হামলায় জড়িত ছিলেন।

ঘটনার প্রতিবাদে জেলা শিক্ষা অফিস চত্বরে ব্যানার টানিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। তারা দাবি জানান—অবৈধভাবে নির্মিত টিনশেড ঘর উচ্ছেদ, সুমি আক্তার কল্পনাকে অপসারণ, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

এ ঘটনায় নীলফামারীর শিক্ষা প্রশাসনে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন মহল নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগও উঠেছে।নীলফামারী সদর উপজেলার রামনগর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগে জানান, জেলা অফিসের কর্মকর্তারা শিক্ষক বদলি, প্রকল্পের অর্থ বরাদ্দসহ নানা খাতে অনিয়মে জড়িত।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত সুমি আক্তার কল্পনা শিক্ষা কর্মকর্তা কুমারেশ গাছির ছত্রছায়ায় থেকে কর্মকর্তাদের হুমকি-ধামকি দেন এবং ব্যক্তিগত স্বার্থ হাসিল করেন, যার ফলে সাধারণ শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ গাছি বলেন, “পূর্বের শিক্ষা কর্মকর্তা নবেছউদ্দিন কার্যালয় চত্বরে টিনশেড ঘর নির্মাণের অনুমতি দিয়েছিলেন। সুমি আক্তার কল্পনার নামে আনা অভিযোগ তদন্তসাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১০

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১১

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১২

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৩

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৪

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৫

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৬

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৭

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৮

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৯

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০