প্রধান সংবাদ
নীলফামারী প্রতিনিধি, আবুল হাসেম
১১ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ।

নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, অনাথ, মানসিক ভারসাম্যহীন, অসুস্থ, শিশু-বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মানবিক সংগঠক “পরিবাবু” এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ ইমরুল মোনজুরিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ ইমাম সরকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাহিদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন ৬ নং মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা মানিক।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ ইমরুল মোনজুরিন বলেন—“পরিবাবু যে মহৎ উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে দারিদ্র্য ও বৈষম্য অনেকটাই কমে যাবে।”

অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ ইমাম সরকার তার বক্তব্যে বলেন—“মানবিক কাজে পুলিশ প্রশাসন সবসময় সহযোগিতা করবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পরিবাবু যেভাবে কাজ করছে, তা সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন—“সামাজিক ও মানবিক কাজে তরুণ প্রজন্মকে যুক্ত করতে হবে। এই ধরনের উদ্যোগ আমাদের সমাজকে মানবিকতার দিকে এগিয়ে নিয়ে যাবে।”

মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাহিদুজ্জামান বলেন— “শিক্ষার্থীদেরও এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে, যাতে ছোটবেলা থেকেই তাদের মনে মানবিক চেতনা গড়ে ওঠে।”

মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা মানিক বলেন—“পরিবাবু যে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা আমাদের সমাজের জন্য বড় অনুপ্রেরণা। ইউনিয়ন পরিষদ থেকেও আমরা সবসময় এমন কাজে পাশে থাকব।”

এদিকে মানবিকতার দৃষ্টান্ত রেখে পরিবাবু দীর্ঘদিন ধরে এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন বলে স্থানীয়রা প্রশংসা করেন। পরিবাবু জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তার উদ্দেশ্য। তার এ আয়োজনের মাধ্যমে সমাজের সকল সামর্থ্যবান মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বস্ত্র বিতরণ কার্যক্রমে শতাধিক অসহায় নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা অংশ নেন। নতুন বস্ত্র পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, আয়োজক মানবিক পরিবাবু এর আগেও শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “মানবতার দেয়াল” কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের জন্য মানবিক কার্যক্রমের সূচনা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০