প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
২২ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, দুইজনকে জরিমানা

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার পুটিমারী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।

অভিযানে জানা যায়, পুটিমারী সাইপাই গ্রামের মো. ওবায়দুল ইসলামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মাত্র ১২ বছর বয়সী ওই কন্যার বিয়ের আয়োজন চলছিল পানিয়াল পুকুর গুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ লিমন ইসলাম-এর (যার এটি দ্বিতীয়/তৃতীয় বিয়ে)।

এসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী পানিয়াল পুকুর গুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ লিমন ইসলাম-কে ৭(১) ধারায় ২০ হাজার টাকা জরিমানা এবং কেশবা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ ইব্রাহিম হোসেন নাহিদ-কে (যিনি শুরুতে বরের অভিনয় করে বিভ্রান্ত করার চেষ্টা করেন) একই আইনের ৮ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন না করার শর্তে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

অভিযানের সময় কয়েকশত মানুষের উপস্থিতিতে বাল্যবিবাহটি বন্ধ হওয়ায় এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং সচেতন মহল এ পদক্ষেপকে স্বাগত জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রিতম সাহা বলেন, বাল্যবিবাহ বন্ধে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১০

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১১

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১২

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৩

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৪

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৫

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৬

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৭

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৮

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৯

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০