প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনালের স্বপ্নভঙ্গ, পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশ

ফাইনালের একেবারে দুয়ারে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। মাত্র ১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে হতো। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আর অযথা উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় ভেস্তে গেল সব স্বপ্ন। শেষ পর্যন্ত মাত্র ১১ রানের হার নিয়ে বিদায় নিতে হলো টাইগারদের। আর সেই সঙ্গে ফাইনালের টিকিট নিশ্চিত করল পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের এই কার্যত সেমিফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই আগ্রাসী হয়ে ওঠে তাসকিন-রিশাদরা। তাসকিন আহমেদ প্রথম ওভারেই পাকিস্তানের ফারহানকে ফিরিয়ে দেন। পরে রিশাদ হোসেন, শেখ মেহেদি ও মুস্তাফিজুর রহমান মিলে পাকিস্তানের শীর্ষ ব্যাটারদের একে একে সাজঘরে পাঠান। এক পর্যায়ে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে সালমান আগার দল।

তবে শেষ দিকে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ এবং মোহাম্মদ নওয়াজের ১৫ বলে ২৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে পাকিস্তান সংগ্রহ দাঁড় করায় ১৩৫ রান। বাংলাদেশের হয়ে তাসকিন ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেন। রিশাদ ও মুস্তাফিজ তুলে নেন ২টি করে উইকেট।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার ইমন শূন্য হাতে ফেরার পর দ্রুতই আউট হন হৃদয়। ভারতের বিপক্ষে হাফসেঞ্চুরি করা সাইফ মাত্র ১৮ রান করে থামেন। এরপর একে একে নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি ফেরায় দলটি কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়।

শামীম হোসেন কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলে শাহীন আফ্রিদির শিকার হন তিনি। তার বিদায়ের পর শুধু ব্যবধান কমানোর লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে থামে টাইগারদের ইনিংস।

পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ নেন ৩টি করে উইকেট। সাইম আয়ুব ঝুলিতে ভরেন ২ উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০