প্রধান সংবাদ
Northmail24 Team
১৩ অক্টোবর ২০২৫, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে এক হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন।

মাহফুজার রহমান জেলা প্রতিনিধী নীলফামারী

১৩ই অক্টোবর ২০২৫ সোমবার বিকেলে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের আরাজি মানুষমারা তাওহীদিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শেখ ইমাম মোশাররফ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান।

ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বড়ভিটা আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদনী এবং চাঁদরহাট ডিগ্রি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান।

প্রধান অতিথি দীপঙ্কর রায় বলেন, “গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে, আমরা অক্সিজেন হারাচ্ছি। একটি গাছ আগামী দিনের সম্পদই নয়, এটি আমাদের স্বপ্ন ও জীবনের অবিচ্ছেদ্য অংশ।” তিনি আরও বলেন, “ফাঁকা জায়গা কিংবা যেখানে সুযোগ রয়েছে সেখানে গাছ লাগিয়ে পরিবেশকে সবুজ রাখতে হবে।”

সভাপতি আখতারুজ্জামান খান বলেন, “আমরা এক হাজার গাছের চারা রোপণ করবো বিভিন্ন এলাকায়— শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও বাসাবাড়িতে। আজ এই কর্মসূচির সূচনা হলো, এটি প্রতি বছর অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ছেলের পক্ষ নেওয়ায় ক্ষোভে মাকে হত্যা বড়ো ছেলের

কিশোরগঞ্জে মাকে হত্যা করে মেঝেতে পুতে রাখা ঘাতক ছেলে জুয়েল গ্রেফতার

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

১০

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

১১

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১৩

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১৪

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৫

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৬

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৭

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৮

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৯

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

২০