প্রধান সংবাদ
Northmail24 Team
৫ নভেম্বর ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিনিধি নীরা:

তামাকের ব্যবহার রোধে নজির স্থাপন করল মালদ্বীপ। দেশটি বিশ্বের প্রথম মুসলিমপ্রধান রাষ্ট্র হিসেবে ‘প্রজন্মভিত্তিক তামাক নিষিদ্ধ আইন’ কার্যকর করেছে। নতুন এই আইনে ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ সারাজীবন তামাক কিনতে, ধূমপান করতে বা কোনোভাবে ব্যবহার করতে পারবে না।

গত শনিবার (১ নভেম্বর) থেকে আইনটি কার্যকর হয়েছে। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষা করতে এবং তামাকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে দেশে তামাক বিক্রির আগে বিক্রেতাদের ক্রেতার বয়স যাচাই করা বাধ্যতামূলক। ফলে ২০০৭ সালের পর জন্ম নেওয়া কেউ কোনো অবস্থাতেই তামাকজাত পণ্য কিনতে পারবে না।

নিষেধাজ্ঞাটি সব ধরনের তামাকপণ্য— সিগারেট, বিড়ি, জর্দা, খয়েরি তামাকসহ ইলেকট্রনিক সিগারেট ও ভ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। উল্লেখ্য, ইলেকট্রনিক সিগারেট ও ভ্যাপ মালদ্বীপে আগেই সব বয়সের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

প্রায় পাঁচ লাখ জনসংখ্যার এই দ্বীপদেশে তামাক সেবন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, মালদ্বীপে ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের প্রায় ২৫ শতাংশ তামাক ব্যবহার করে। ২০২১ সালের এক জরিপে দেখা যায়, ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের মধ্যেও তামাক ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছিল।

বিশ্বব্যাপী ডব্লিউএইচওর তথ্য অনুসারে, প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ তামাকজনিত রোগে প্রাণ হারায়। সংস্থাটি তামাককে আধুনিক যুগের অন্যতম ভয়াবহ জনস্বাস্থ্য বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মালদ্বীপের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়া তথা পুরো বিশ্বে তামাক নিয়ন্ত্রণে এক অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০